খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই পূজা বিশ্বাস (স্টুডেন্ট আইডি: ১৫১০৪৫) HELLP Syndrome এবং গর্ভাবস্থা-পরবর্তী জটিলতার কারণে গত ০৫/০৮/২০২৬ তারিখ হতে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে।
বর্তমানে তার শারীরিক অবস্থার আরও জটিলতা দেখা দিয়েছে। ফুসফুসে পানি জমেছে, হার্ট অ্যাটাক এর সম্ভাবনা, কিডনি ও লিভারে সংক্রমণ ধরা পড়েছে, রক্ত জমাট বাঁধার সমস্যা (ব্লাড ক্লটিং) দেখা দিয়েছে, যার কারণে অপারেশন প্রয়োজন হতে পারে। এছাড়াও বর্তমানে সে বিভিন্ন অর্গান ফেইলিওর ঝুঁকিতে রয়েছে।
চিকিৎসকদের মতে, কবে তাকে আইসিইউ থেকে রিলিজ করা সম্ভব হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরিস্থিতি অনুযায়ী আরও কয়েক সপ্তাহ, এমনকি ১ থেকে ১.৫ মাস পর্যন্তও আইসিইউতে চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে।
ইতোমধ্যে পূজার চিকিৎসার পেছনে তার পরিবারের প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার খরচ বহন করা এখন তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই মুহূর্তে পূজার পরিবারের জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন।
আপনার সামর্থ্য অনুযায়ী পূজার পাশে দাঁড়াতে আন্তরিকভাবে অনুরোধ করছি। আপনার অল্প পরিমাণ সহায়তাও এই মুহূর্তে তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূজার জন্য সবাই দোয়া ও প্রার্থনা করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে তার সন্তান, পরিবার ও আমাদের সবার মাঝে ফিরে আসতে পারে।
সহায়তা পাঠানোর মাধ্যম:
*বিকাশ: 01719391825
নিয়াজ (০৪), অর্থ সম্পাদক, ইএসডিএএ
*নগদ: 01753590806
রিনয় (১৮), কার্যকরী সদস্য, ইএসডিএএ
*রকেট: 01753590806-9
রিনয় (১৮), কার্যকরী সদস্য, ইএসডিএএ
*ব্যাংক অ্যাকাউন্ট:
Agrani Bank Limited
Account No: 0200019555339
A/C Name: ESDAA Khulna University
Branch: Khulna University Branch, Khulna
Routing Number: 010471690
